×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২৯
  • ৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে জেলায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে।কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম , সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি রোভার স্কাউটের সাবেক সভাপতি মো. নুরুল আবছার প্রমুখ। অনুষ্ঠানে ২ জনকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভার আগে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat