×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২৯
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ এর আশপাশের অঞ্চলে নজিরবিহীনভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পরিকল্পনা নেয়া হয়েছে। বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলার জেরে এ পরিকল্পনায় বাধ্য হচ্ছে ইউক্রেন। 
স্থানীয় বিদ্যুৎ অপারেটর শুক্রবার এ কথা জানায়।
গত দ’ুসপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে আসছে। এতে দেশটির অন্তত ৩০ ভাগ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছে। 
এদিকে দেশটিতে শীতকাল শুরু হতে যাচ্ছে। এ অবস্থায় কর্তৃপক্ষ জনগণকে যতটুকু সম্ভব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে কর্তৃপক্ষ কয়েক ঘন্টা করে কিয়েভসহ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে।
বিদ্যুৎ কোম্পানি ডিটেক ফেসবুকে জানিয়েছে, কিয়েভসহ ইউক্রেনের মধ্যাঞ্চলে সম্পূর্ণ ব্ল্যাকআউট(অন্ধকার) ঠেকানোর লক্ষ্যে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ইউক্রেনারগো নজিরবিহীন বিদ্যুৎ নিষেধাজ্ঞা চালু করতে যাচ্ছে।
তবে ডিটেক আরো বলছে, কর্তৃপক্ষ সামনের দিনগুলোতে আরো ভয়াবহ ও দীর্ঘসময়ের ব্ল্যাকআউট কার্যকর করবে।
কিয়েভের আঞ্চলিক গভর্ণর ওলেকসি কুলেবার এর উদ্ধৃতি দিয়ে ডেটেক বলছে, বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্ট কালের জন্যেও বন্ধ করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat