×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২৮
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী এড. আনিসুল হক এমপির পিতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি এড. সিরাজুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে জেলার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভা ও মিলাদ মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। প্রধান বক্তা ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন।
স্মরণসভায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হেসেন বাবুল, যুগ্ম-আহবায়ক সেলিম ভূঁইয়া প্রমুখ ।
এই সময় বক্তরা- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক এমপির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি বীর মুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া সাহেবের বিভিন্ন স্মৃচিারণ করেন।
এসময় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat