×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২৬
  • ২৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপার্সন সীমা হামিদ বলেছেন, ‘জয়বাংলা’ বালাদেশের  সার্বভৌমত্ত্ব ও সংগ্রামী জাতিসত্তার (ধারক ও বাহক) পরিচায়ক। ‘জয়বাংলা’ জাতীয় অস্তিত্বের বহিঃ প্রকাশ। ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন-এর চেয়ারপার্সন গতকাল (২৪.১০.২০২২) যুক্তরাজ্যে “৩য় জয়বাংলা উৎস এবং প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। আমাদের উচিত যার যার অবস্থানে থেকে দেশের জন্য কাজ করা। ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা হতে সহায়তা করা হচ্ছে। তাদের প্রশিক্ষণ দিয়ে   স্বাবলম্বী করার কাজ চলছে। বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 
উল্লেখ্য,  সীমা হামিদ ‘যুব উদ্যোক্তা উৎসব’ আয়োজনের মধ্য দিয়ে নতুন উদ্যোক্তাদের প্রদর্শনী ও নিজস্ব ব্র্যান্ডিং, পরিচিত এবং প্রচারের ব্যবস্থা করে থাকেন। সীমা হামিদ একটি বিশেষ স্কুলও পরিচালনা করেন, যেখানে ৩৬ জন সুবিধা বঞ্চিত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু পাচ্ছে শিক্ষার সুযোগ। এছাড়াও, সীমা হামিদ ‘ব্রেভার্স ফাউন্ডেশন’-এর সহ-প্রতিষ্ঠাতা, যারা তালাকপ্রাপ্ত এবং বিধবা মহিলাদের কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে।    
বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে ক্ষমতায়ন এবং সামাজিক সাংস্কৃতিক উদ্যোগে অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি সীমা হামিদ ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’ কর্তৃক ‘গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২২’-এ ভূষিত হয়েছেন।
ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের যুক্তরাজ্যের সভাপতি সৈয়দ ছাদেক আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে যুক্তরাজ্যের বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat