×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২৬
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে গতরাতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে বাসের চালক নিহত এবং ১৫জন যাত্রী আহত হয়েছে ।
মঙ্গলবার রা ত সাড়ে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়নী উপজেলার মাঝিগাতীতে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এসময় মাঝিগাতীতে পৌঁছালে বিপরীত দিক থেকে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিআরটিসির বাসের চালক মুরাদ (৪৫) ঘটনা স্থলে নিহত হন। এসময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতা-হতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মারাত্মক আহত ৮জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, দুঘর্টনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক যান চলাচল বন্ধ ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat