×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২৫
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে দেশের বিভিন্ন স্থানে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কুমিল্লা: জেলার নাঙ্গলকোট উপজেলায় ঘরের উপর গাছ পড়ে একই পরিবারের তিনজনের প্রাণহানি ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার রাত ৯টার দিকে উপজেলার হেসাখাল গ্রামের একটি ঘরে বড় গাছে ভেঙে পড়ে। এতে বাবা, মা ও মেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতেরা হলেন নিজাম উদ্দিন (২৮) তাঁর স্ত্রী সাথী আক্তার (২৪) ও মেয়ে লিজা (৪)।
ভোলা: জেলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে গাছের চাঁপায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- সদরের ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মফিজুল হক (৬৫), দৌলতখান পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিবি খতেজা (৮০) ও চরফ্যশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মনির স্বর্ণকার (৩৫)। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান- জেলা সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুর্বমোহন ও শিল্পপার্কের মাঝখানে যমুনা নদীর ক্যানেলে সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- উপজেলার পুর্বমোহনপুর গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেন (২)।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ): টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান- সিত্রাংয়ের প্রভাবে গাছ চাপায় দুই মহিলার মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পাঁচ কাহিনীয়া ও বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতেরা হলেন- পাঁচ কাহনীয়া গ্রামের রেজাউল খার স্ত্রী শারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)।
মুন্সীগঞ্জ: অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস জানান, সোমবার রাতে লৌহজং উপজেলার কনকসারে ঘরের উপর গাছ চাপা পড়ে মা আসমা বেগম (২৮) ও মেয়ে সুরাইয়ার (৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল রাজ্জাক গুরুতর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছে।
বরগুনা: জেলা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের সোনাখালী বাজার এলাকায় গাছচাপা পড়ে আমেনা খাতুন নামের এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুড়িরচর ইউপি’র চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, সোমবার রাত ৮টার দিকে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি গাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করে স্বজনরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহম্মেদ জানান, ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
নোয়াখালী: জেলার চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান- সুবর্ণচরে গাছের চাপায় এক শিশু মারা গেছে। নিহত শিশুর নাম স্নেহা (১)। সে ওই উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া গ্রামের এডভোকেট আবদুল্লার মেয়ে সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া: কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ উল আলম জানায়, সোমবার গভীর রাতে জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে ঝড়ে সময় ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে জয়নাল আবেদীন ভুইয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়। সে ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat