×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ২৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সুস্থ-সবল, সৃজনশীল ও মেধাবী জাতি গঠনে ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয়ে শিক্ষা পরিপূর্ণতা লাভ করে। 
আজ ময়মনসিংহের ভাষাসৈনিক রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ‘৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, সুস্থজাতি গঠনে নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে  খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করার আহবানও জানান তিনি ।
ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সভাপতি প্রফেসর  ড. গাজী হাসান কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।
 উল্লেখ্য, গত ২০ অক্টোবর চার দিনব্যাপী (২০-২৪ অক্টোবর) এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,দিনাজপুর, যশোর, বরিশাল, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৯টি আঞ্চলিক অফিস বোর্ডের সময়সূচি অনুযায়ী জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat