×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে নগরবাসীর সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিত নাগরিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও কিছু অনাকাক্সিক্ষত মৃত্যুতে আমরা প্রচ-ভাবে ব্যথিত। 
তাজুল ইসলাম আজ সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে ক্লিন আপ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবেলায় অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। মশা মারার ঔষধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, এই বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। 
মন্ত্রী আরো বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সঙ্গে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণও অব্যাহত রাখতে হবে।
ক্যাম্পেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।
এতে জাতিসংঘের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ  নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat