×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২৩
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সংস্কৃতি  প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবেন।
প্রতিমন্ত্রী আজ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ  কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে ১১০৭ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ-মুক্তাগাছা-মধুপুর মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণের প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।
তিনি আরো বলেন, মুক্তাগাছা উপজেলার ১০টি ইউনিয়নে ১৫০ কিমি পাকা রাস্তা নির্মাণ প্রকল্প চূড়ান্ত অবস্থায় রয়েছে যা শীগগিরই একনেকে যাবে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মুক্তাগাছা প্রেস ক্লাবের জমি স্থায়ীভাবে (৯৯ বছরের জন্য) বরাদ্দ প্রদান করা হয়েছে। জমিটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত হওয়ায় মিলনায়তনসহ আধুনিক ভবন নির্মাণ করতে পারলে নিয়মিত আয়ের একটি বন্দোবস্ত হবে।
উল্লেখ্য, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন করা হয়েছে যেখানে সিজারিয়ান অপারেশনসহ দৈনিক ১৩০০-১৪০০ জন রোগীর চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ হাসপাতাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে স্বীকৃতি লাভ করেছে। মুক্তাগাছা উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে চার তলা ভবন নির্মাণ করা হয়েছে। হাইটেক পার্ক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট নির্মাণের লক্ষ্যে কাজ চলমান রয়েছে। তাছাড়া শিল্প-সংস্কৃতির প্রসারে একটি আধুনিক অডিটোরিয়াম ও একটি শহীদ মিনার নির্মাণ প্রকল্পও চূড়ান্ত পর্যায়ে।
মুক্তাগাছা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভাপতি এফ. এম. এ. সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার।
এর আগে প্রতিমন্ত্রী মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত মাধ্যমিক বিদ্যালয়সমূহে সংস্কৃতি চর্চা কার্যক্রম সম্প্রসারণ এর আওতায় মুক্তাগাছার ৪৪টি বিদ্যালয়ের সংগীত প্রশিক্ষক ও তবলা বাদকের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat