×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২১
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর হাত ছিল বলে ধারণা করা হয়েছিল। সে সময় সবচেয়ে বেশি আলোচনায় আসেন রিয়া। মাদককাণ্ডের অভিযোগে রিয়াকে গ্রেফতারও করেছিল পুলিশ। কঠিন পরিস্থিতিতে হাসিমুখে সব কিছু সামলে নিয়ে কারাগারে ছিলেন রিয়া।
এদিকে, কারাগার থেকে মুক্তির পর কখনো কারাবাসের বিষয়ে কথা বলেননি এই নায়িকা। তবে এবার সেই সব তথ্য ফাঁস করলেন আইনজীবী সুধা ভরদ্বাজ।
এই আইনজীবী ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, কারাগারের বন্দি অন্য সঙ্গীদের সঙ্গে শুধু আনন্দেই দিনই কাটাতেন না রিয়া, বরং শেষের দিন দারুণ মজাও করেছিলেন। নাচ-গান করেছিলেন। তার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে মিষ্টি পর্যন্ত আনিয়েছিলেন। এতটা শান্ত ছিলেন যে বলে বোঝানো যাবে না। সকলের প্রতি উদার ছিলেন। কারাগারের অন্যরা তাকে ভালোবাসত খুব। বিশেষ করে বাচ্চারা। তাকে যেদিন ছাড়া হয়, সেদিন সকলে তাকে বিদায় জানাতে নিচে পর্যন্ত গিয়েছিল।
সুধা ভরদ্বাজের ভাষ্য অনুযায়ী, জেলে আলাদা কক্ষে রাখা হয়েছিল রিয়াকে। এতে বেশি টেলিভিশন দেখার সুযোগ পাননি তিনি। ফলে নিজের নামে প্রকাশ হওয়া নেতিবাচক খবর খুব একটা দেখার সুযোগ হয়নি। তা দেখলে হয়তো রিয়া আরও ভেঙে পড়তেন।
জেলে শেষের দিনটি কেমন কেটেছে রিয়ার— এ বিষয়ে সুধা ভরদ্বাজ জানান, জামিন হয়েছে এ খবর জানতে পেরে খুশি হয়েছিলেন রিয়া। কয়েদিরা নাচার অনুরোধ জানান তাকে। তাদের অনুরোধে তখনই নেচে উঠেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর থেকে বাইকুল্লা জেলে বন্দি থাকেন রিয়া। ৬ অক্টোবর মুম্বাইয়ের সেশন কোর্ট কারাবন্দির মেয়াদ বাড়ায়। কিন্তু পরদিনই হাইকোর্ট জামিন দেয় এই অভিনেত্রীকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat