×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ২৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে । 
আজ বৃহষ্পতিবার রাজধানীর সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 
সরকার বিএনপি’র সমাবেশে বাধা দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে উল্লেখ- করে ওবায়দুল কাদের বলেন, তাদের সমাবেশে লোক সমাগম হলে বলে, সরকার ব্যর্থ। আবার লোক সমাগম না হলে বলে, সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 
তিনি বলেন, সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না।
চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোন বাধা ছিল কি? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের (বিএনপি’র)জনসভা স্থলই পূর্ণ হয়নি কেন? 
খুলনার সমাবেশ বাধাগ্রস্থ করতে বাস ধর্মঘটের যে কথা বলেছেন বিএনপি মহাসচিব, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সেখানেও সরকার বা আওয়ামী লীগ কোন হস্তক্ষেপ করেনি, করবেও না।
তিনি বলেন, ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক, তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সরকার বা আওয়ামী লীগের কি করার আছে।
‘ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল’- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ওয়ান ইলেভেনের আগে ক্ষমতায় কারা ছিলো? বিএনপিই তখন তাদের দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার লক্ষ্যে আইন সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিলো। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিলো। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার সৃষ্টি এবং এম এ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিলো বিএনপি।  এমতাবস্থায় ১/১১ তে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিলো বলে মনে করেন কাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat