×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও জেলায় আজ প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে ও পরিবেশ রক্ষায় তাল বীজ ও তাল গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সালন্দর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচি উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, স্থানীয় সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে ইলাহী মুকুট চৌধুরি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তাল গাছ ও তাল বীজ রোপণের উপকারিতা এবং পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তালগাছের অবদানসহ এর বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন।
পরে, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে তাল বীজ ও তাল গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে, সালন্দর উচ্চ বিদ্যালয় চত্বরে একটি তাল গাছের চারা ও একটি তালের বীজ এবং সালন্দর কলেজে একটি তাল গাছের চারা ও একটি তালের বীজ রোপন করে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat