×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-১০
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ‘কোন অভিপ্রায়’ বর্তমান সরকারের নেই, বরং নাগরিকদের অধিকার রক্ষার দায়িত্ব রয়েছে।
তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই আমরা মানবাধিকার রক্ষার ব্যাপারে সংবেদনশীল। আমরা কারও মানবাধিকার লঙ্ঘন দেখতে চাই না।’
বাংলাদেশ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুন্ন করছে বলে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সাম্প্রতিক প্রতিবেদনের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।মন্ত্রী বলেন, এইচআরডব্লিউ প্রতিবেদন সম্পর্কে তিনি অবহিত নন।ড. মোমেন বলেন, কেউ যদি মানবাধিকারের নামে সম্পদ ভাংচুর, অগ্নিসংযোগ, এবং মানুষের জীবন ঝুঁকিতে ফেলার চেষ্টা করে, সেক্ষেত্রে এ ধরনের কর্মকান্ড প্রতিহত করার জন্য সরকারের ওপর অর্পিত দায়িত্ব রয়েছে।তিনি বলেন, জনগণের সম্পদ ও অধিকার রক্ষা এবং মানবাধিকার রক্ষার জন্য সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat