×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-১০
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২২-২৩ মৌসুমে মোট দু’বার পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই দু’সফরে মোট ১৫টি আন্তর্জাতিক ম্যাচ নিউজিল্যান্ড। এরমধ্যে রয়েছে দু’টি টেস্ট, আটটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ  ।
এক বিবৃতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রথম ধাপে আগামী ডিসেম্বরে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। ঐ সময় দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে দু’দল। 
দ্বিতীয় ধাপে আগামী বছরের এপ্রিলে আবারও পাকিস্তান যাবে কিউইরা। ঐ সময় পাঁচটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। 
প্রথম ধাপে ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ  সিরিজটির প্রথম ম্যাচ অনুষ্ঠিত  হবে করাচিতে। ১৯৯০ সালের অক্টোবরের পর আবারও করাচিতে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। আর ২০০২ সালের পর পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামবে কিউইরা। ৪ জানুয়ারি থেকে মুলতানে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।  
টেস্ট সিরিজ শেষে ১১ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আইসিসি সুপার লিগের অংশ সিরিজের শেষ দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৫ জানুয়ারি। ২০০৩ সালের পর আবারও পাকিস্তানের মাটিতে ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। 
টি-টোয়েন্টি দিয়ে দ্বিতীয় ধাপে পাকিস্তান সফর শুরু করবে নিউজিল্যান্ড। ১৩ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকী ম্যাচগুলো হবে ১৫, ১৬, ১৯ ও ২৩ এপ্রিল। পাকিস্তানের মাটিতে কখনও টি-টোয়েন্টি খেলেনি নিউজিল্যান্ড। 
আর ২৬ এপ্রিল থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকী ওয়ানডেগুলো হবে যথাক্রমে- ২৮ এপ্রিল, ১,৪ ও ৭ মে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat