×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-০৯
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলায় আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের লিল্লা­াহ জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত। এতে হাজার হাজার মুসল্লি­ অংশ নেন।
জেলা আহলে সুন্নাহ ওয়াল জামা’আতের আহবায়ক অধ্যক্ষ মাওলানা আতাউল করিম মুজাহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর- ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন- বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের চট্রগ্রাম বিভাগীয় প্রধান কাজী জামশেদ কবির বাক্কী বিল্ল­াহ, শাহ আব্দুল্লাহ (রহ.) দরবার শরীপের পীর সৈয়্যাদ মাহমুদুর রহমান তানভীর ছিদ্দিকী, শ্যামপুর শাহ জামি উদ্দিন হোসাইন (রহ.) দরবারের পীর সৈয়্যাদ গোলাম সাখজার হোসাইনী ছাবের চিশতী প্রমুখ। এতে জশনে জুলুস পস্তুত কমিটির আহবায়ক মুফতি হেল্লাল উদ্দিন আল-কাদেরী সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, ৫৭০ খ্রি. ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন ও একই তারিখে মৃত্যুবরণ করেন। তাঁর বাবার নাম আব্দুল্লাহ ও মায়ের নাম আমেনা। প্রতি বছর ধর্মপ্রাণ মুসলমানরা এ দিনকে অত্যন্ত শ্রদ্ধার সাথে ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন।
অনুষ্ঠানে বয়ান, মিলাদ, ক্কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ বিশ্ব উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat