×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-০৮
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলায় কাপ্তাই উপজেলায় আজ করিগরপাড়া থেকে বিলাইছড়ি পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
প্রায় ৩৩৮ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে এ সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিএইডি)।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলার কারিগরপাড়ার এ নতুন সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, রাঙ্গামাটি জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ শফি, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
জেলায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ শফী জানান, এ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার কারিগরপাড়া থেকে বিলাইছড়ি উপজেলা পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে ৩১ কিলোমিটার কাপ্তাই উপজেলার অংশে এবং বাকি ৯ কিলোমিটার বিলাইছড়ি উপজেলার অংশে পড়েছে। ৪০ কিলোমিটার দীর্ঘ এ সড়কে মোট ১১টি সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে ৭টি কাপ্তাই উপজেলায় এবং ৪টি বিলাইছড়ি উপজেলায় নির্মাণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও শনিবার দুপুর ১২টায় কাপ্তাই কেআরসি উচ্চবিদ্যালয় এমপিও-ভুক্ত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে দীপংকর তালুকদার এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat