×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-০২
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে টিসিবি তেল ও ওএমএস এর চাল খোলা বাজারে বিক্রয় করার অভিযোগে এক প্রতিষ্ঠানকে সিলগালা ও চার প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার অফিসের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন।
জেলা ভোক্তা-অধিকার অফিস সূত্রে জানা যায়, আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসকের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন এবং নওগাঁ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিক। এসময় সদর উপজেলার শিকার পুর ও সরাইল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সরাইল এলাকায় অবস্থিত মুসা স্টোরে সরকার কর্তৃক ভর্তুকি মূল্যের টিসিবি সয়াবিন তেল এবং প্রায় ১০ বস্তা খাদ্য অধিদপ্তরের ওএমএস চাল বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটি ১৫ দিনের জন্য সিলগালা করে সময়িক বন্ধ ঘোষণা করেন।
এসময় শিকারপুর বাজারে অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি, আয়োডিন বিহীন খোলা লবণ ব্যবহার , অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ০৪ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat