×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-০২
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা জনগণকে শান্তিতে রাখার জন্য যেসব কাজ করছেন, এ জন্য পুরস্কার হিসেবে তাকে আবারও ক্ষমতায় আনতে হবে ।
আজ রোববার দুপুরে ঝালকাঠিতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। সদর উপজেলায় বিভিন্ন স্থানে ৫৭ জন ভূমি ও গৃহহীন মানুষকে জমি ও ঘর উপহার দেওয়া হয়।
আমির হোসেন আমু বলেন, এক সময় খাস জমি দখলে নিতো যাদের অর্থসম্পদ আছে তারা। এখন কিন্তু আর সেই দিন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ খাস জমিতে সরকারি অর্থে ভূমিহীনদের ঘর তুলে দেওয়া হচ্ছে। কারণ শেখ হাসিনা চাইছেন দেশের সকল মানুষের মৌলিক অধিকার বাস্তবায়িত হোক। তিনি সকল মানুষকে স্বাধীনতার স্বাদ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে খাদ্য ঘাটতি পূরণ করে আজকে আমরা খাদ্যে উদ্বৃত্ত। এসব কিছুই হয়েছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। শেখ হাসিনা জনগণকে শান্তিতে রাখার জন্য যেসব কাজ করছেন, এ জন্য পুরস্কার হিসেবে তাকে আবার ক্ষমতায় আনতে হবে। তাহলেই এসব কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে সুবিধাভোগীদের মাঝে গাভি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat