×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-২৮
  • ২২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, শেখ হাসিনার জন্মদিন মানেই জাতির উৎসবের দিন।
তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে নৌকা প্রতীক। জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই প্রতীকের মাধ্যমে সবাইকে একসূত্রে গেঁথেছিলেন, এনে দিয়েছেন স্বাধীনতা। তাঁর অবর্তমানে নৌকার হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি দেশকে নিয়ে যাচ্ছেন উন্নতির শিখরে। 
ডেপুটি স্পিকার ইছামতি নদী, কোনাবাড়ী, সাথিয়াতে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
ডেপুটি স্পিকার বলেন, জাতির জন্য আজ একটি আনন্দের দিন। এই দিনেই প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা পৃথিবীতে এসেছেন। যিনি যাদুকরী নেতৃত্বের মাধ্যমে বিশ্বনেতাদের তাক লাগিয়ে দিয়েছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের একটা পরিচিতি এনে দিয়েছেন। জাতিসংঘের ঘোষণায় আদায় করে নিয়েছেন বিশ্বের তৃতীয় সেরা প্রধানমন্ত্রীর মর্যাদা। আর এ সব কিছুর সাথেই জড়িয়ে আছে নৌকা প্রতীক।
এদিকে একই দিন সাথিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শেখ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা সবসময় শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে ছিলেন, তাঁদের জন্য আজীবন লড়াই করেছেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাঁর কন্যা শেখ হাসিনা তাঁর আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ’৭৫ পরবর্তী অন্ধকারাচ্ছন্ন দেশকে আলোর পথ দেখাচ্ছেন।
তিনি আরো বলেন, জাতির পিতা ৭ মার্চের ভাষণে বলেছিলেন, "এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।" তিনি স্বাধীনতা এনে দিয়েছেন, অর্থনৈতিক মুক্তির দিকেও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঘাতক বাহিনী  তাঁকে সে সময় দেয়নি। এরপর অন্ধকার সময়ে দেশ পিছনের দিকে হাটতে থাকলে হাল ধরেন জাতির পিতার কন্যা। 
ডেপুটি স্পিকারের নিজ বাসভবনে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তিনি নৌকা চত্তরে পুষ্পস্তবক অর্পণ ও গরীব ও দুস্থ ব্যক্তিদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিতরণ পরিদর্শন করেন।
১১দিন ব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতায় বাগচী চ্যালেঞ্জার, মায়ের দোয়া, আফরাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
সাথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বেড়া পৌর চেয়ারম্যান এস. এম. আসিফ রঞ্জন শামস বক্তব্য রাখেন। 
এছাড়া উপজেলা নির্বাহী অফিসারসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat