×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-২৮
  • ২৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বে রোল মডেল। 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে জোরালো ভূমিকা পালন করে বিশ্ব জলবায়ু নেত্রীতে পরিণত হয়েছেন। 
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বব্যাপী তাঁর উল্লেখযোগ্য কর্মকান্ড ও বলিষ্ঠ কণ্ঠস্বর সমগ্র বিশ্বে যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তাঁর পরামর্শ এখন বিশ্বের বিভিন্ন সভায় গৃহীত হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বে রোল মডেল।
শাহাব উদ্দিন আজ বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। 
শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাবে।  দেশ যতদিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে- ততদিন দেশ নিরাপদ থাকবে। 
তিনি বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই তিনি বেঁচে আছেন। তিনি দেশকে সুন্দরভাবে সাজিয়ে ফেলছেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এসময় দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার কাজ সম্পন্ন করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘজীবন কামনা করেন মন্ত্রী।
সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat