×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-২৬
  • ২১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আগে তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মাসিক সমন্বয় সভায় ভার্চুয়াল উপায়ে সভাপতিত্ব করেন।
উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানীর পরিচালনায় সভায় স্থানীয় সকল বিভাগের কর্মকর্তারা তাদের কর্মবিবরণ, পরিকল্পনা ও যেখানে প্রতিবন্ধকতা রয়েছে- সেগুলো তুলে ধরেন।
মন্ত্রী তার দেয়া নানাবিধ নির্দেশনার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার বিষয়টি বাস্তবায়নের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে পরিকল্পনা দাখিল ও পূর্ণ উদ্যমে কাজের নির্দেশ দেন।
এদিন বিকেলে মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। সচিব মো. মকবুল হোসেনের পরিচালনায় মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat