×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-২৬
  • ২৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের সহযোগিতায় আজ বিকেলে রাজধানীর পর্যটন ভবন প্রাঙ্গণে এক সাইকেল র‌্যালীর আয়োজন করে।
প্রতি বছরের মতো এবারও পর্যটন দিবসের একদিন আগে পর্যটন ভবন প্রাঙ্গণে এই র‌্যালীর আয়োজন করা হয়। 
‘পর্যটনে নতুন ভাবনা’-এ শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালনের জন্য গৃহীত কর্মসূচির মধ্যে সাইকেল র‌্যালী অন্যতম।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন। 
এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পর্যটন) মো. অলিউল্লাহ।
বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়ক মো. আমিনুল ইসলাম টুববুস-এর নেতৃত্বে সাইকেল র‌্যালীতে দেশের বিভিন্ন জেলার ৫ শতাধিক ট্যুরিস্ট সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। 
র‌্যালিটি আগারগাঁও পর্যটন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন ঘুরে পর্যটন ভবন এসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat