×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-২৫
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি। তিনি আজ এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রেলপথ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় মর্মান্তিক এই নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু ছাড়াও, আরো অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। মৃতদের মধ্যে ৮ জন শিশু, ১২ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার করতোয়া নদীতে আউলিয়ারঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে । যাত্রীরা মহালয়া উপলক্ষ্যে পূজা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে শ্রী শ্রী বদেশ্বরী মন্দিরে নৌকা যোগে পারাপার হচ্ছিল। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাডুবি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat