×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-২০
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেল ২ হাজার ৮০০ কেজি ইলিশ মাছ।
মঙ্গলবার দুপুরে জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুটি পিকআপ ভ্যানে করে এই মাছ রপ্তানি করা হয়। দুপুর ২ টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতরে ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২টি ট্রাকে করে ২ হাজার ৮০০ কেজি ইলিশ মাছ রপ্তানি হয়। ঢাকার কারওয়ান বাজারের প্রতিষ্ঠান ফিশ বাজার স্থানীয় সিএন্ডএফ এজেন্ড খলিফা এন্টারপ্রাইজের মাধ্যমে ইলিশ মাছগুলো রপ্তানি করেছে।
জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৫৯টি মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৫০টন করে ইলিশ মাছ রপ্তানি করার জন্য সরকার অনুমোদন দিয়েছে। এরই অংশ হিসেবে ফিশ বাজারের তত্বাবধানে এই স্থলবন্দর দিয়ে ৫০টন ইলিশ মাছ ভারতের আগরতলায় যাবে। ভারতের কৃষ্ণপদ রায় প্রতিষ্ঠান এই মাছগুলো গ্রহণ করবেন।
রপ্তানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্ড খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. শাহনেওয়াজ মিয়া শানু বলেন, দুর্গাপূজা উপলক্ষে এই স্থল বন্দর দিয়ে ৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন হয়েছে। আমরা ৫০ টন চালানের মধ্যে আড়াই টন ইলিশ ভারতের আগরতলায় পাঠানো হচ্ছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে চালানের সবগুলো ইলিশ ভারতে পাঠানো হবে।
আখাউড়া কাস্টমসের রাজস্ব র্কমর্কতা মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, পূজা উপলক্ষে এ বছরে এ স্থল বন্দর দিয়ে ৫০টন ইলিশ রপ্তানি করা হবে। এই ইলিশ রপ্তানির মধ্যে দিয়ে সরকারের রাজস্ব আয় হরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat