×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-২০
  • ২২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানো নিয়মিত মনিটর করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া  হয়েছে।
কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাস, বেগম আয়েশা ফেরদাউস, পঙ্কজ নাথ, মো. সাদেক খান এবং মো. ইকবাল  হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।
সভায়  বর্হিবিশ্বে বাংলাদেশ দূতাবাসসমূহের শ্রমকল্যাণ উইং-এর পরিসর বৃদ্ধি ও গতিশীলতা আনা, গ্রীস, রোমানিয়াসহ নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং কর্মী প্রেরণে শ্রমবাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিদেশে গমন-আগমনের সময় অধিক সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চতের ওপর জোর দেওয়া হয়। এ জন্য বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রবাসীদের নিরাপদ জীবনের কথা বিবেচনা করে বিমা ব্যবস্থা সচল রাখা এবং  বৈদেশিক কর্মস্থানের ব্যবস্থা জোরদার করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
সভায় মালয়েশিয়াসহ অন্যান্য দেশে অল্প খরচে অধিক সংখ্যক জনবল বিদেশে গমনের সুযোগ সৃষ্টি করে রেমিটেন্স প্রবাহ ধরে রাখার জন্য বৈধ পথে কার্ব মার্কেট ও ব্যাংকের বিনিময় রেটের ব্যবধান কমানোর উদ্যোগ গ্রহণের  পরামর্শ দেয়া হয়।
বেকার যুবকদের সহায়তা প্রদান করার উদ্দেশ্যে বিএমইটি’র অধিনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ইতোমধ্যে ২% থেকে ২.৫% এ উন্নীত করা হয়েছে বলে  কমিটিকে অবহিত করা হয়।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat