×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-২০
  • ৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাফ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলকিপার রুপনা চাকমা ও ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাসায় উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার সময় নানিয়ারচরে রুপনা চাকমার বাসায় ও পরে ঋতুপর্ণা চাকমার বাসায় মিষ্টি, ফলমুল ও নগদ অর্থ সহায়তার চেক নিয়ে যান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নানিযারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরুপা দেওয়ান, সাবেক জাতীয় ফুটবলার বরুন দেওয়ান, জেলা স্কাউটের নুরুল আবছার উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে রুপনা তার অসাধারণ খেলার নৈপূণ্য দেখিয়ে বিশ্বে বাংলাদেশের সুনাম কুড়িয়েছে, সে আমাদের পুরো জাতির গর্ব।
তিনি পাহাড়ের খেলোয়ারদের সুনাম অক্ষুন্নভাবে ধরে রাখতে প্রতিটি এলাকায় খেলাধূলার নিয়মিত চর্চার আহবান জানান।
জেলা প্রশাসক রুপনা ও ঋতু পর্ণা দুজনের পরিবারের হাতে নগদ দেড় লাখ করে মোট তিন লাখ টাকার চেক তুলে দেন এবং রুপনা চাকমার পরিবারকে নতুন একটি ঘর নির্মাণ করে দিতে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বজলুর রহমানকে নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat