×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-১৭
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, আর্ত মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তখনই দেশ এগিয়ে যাবে। 
তিনি আজ বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
মন্ত্রী বলেন, দুর্যোগময় পরিস্থিতিতে রেড ক্রিসেন্টের সদস্যরা নিজেদের জীবনবাজি রেখে কাজ করে। করোনা মহামারীর সময়ও তারা অগ্রণী ভূমিকা পালন করেছে।  
যুব সমাবেশ উপলক্ষে জেলার রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুণ সারকি টাউন হলে এসে শেষ হয় এবং এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের চেয়ারম্যান ও  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্ল’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার তারিকুল ইসলাম, কারিতাস’র নির্বাহী পরিচালক সেবাষ্ঠিয়ান রোজারিও । 
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন সময়ে অবদানের জন্য রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ও উপজেলার স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগী সংস্থার উর্ধতন কর্মকর্তা, সংস্থার সদস্য বৃন্দ, রেডক্রিসেন্টের ভোলান্টিয়াররা সমাবেশে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat