×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-১৫
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা, (দক্ষিণ)  জেলায় একটি হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া একজনকে ১০ বছরের কারাদন্ড  দেয়া হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হচ্ছে- লক্ষ্মীপুর জেলার উত্তর চরলরেন্স গ্রামের আহসান উল্লাহ ও চট্টগ্রামের ফটিকছড়ির ছিকনিয়া পূর্বটিলা গ্রামের হোসেন মিয়া। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া  জেলার  মোহনপুর এলাকার সামসুল হককে ১০ বছরের কারাদন্ড  দেয়া হয়েছে। তারা সবাই পলাতক রয়েছে।
কুমিল্লার অতিরিক্ত  জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় এ রায় ঘোষণা করেন।
আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) মজিবুর রহমান জানান, ২০০৬ সালের ২০ জুন রাতে  ফেনী  জেলার পরশুরাম এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনকে ছিনতাইকারীরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা এলাকায় গলায় গামছা প্যাঁচিয়ে খুন করেন। পরে এ ঘটনায়  চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক খন্দকার শাহ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ  শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত এ রায়  ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat