×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-১৫
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাঠ পর্যায়ে কৃত্তিম প্রজনন কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ দুধ ও মাংস উৎপাদনের লক্ষ্যে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নিরাপদ দুধ ও মাংস উৎপাদনের লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃত্তিম প্রজনন কার্যক্রম আরও গতিশীল করার জন্য সরকারি ও বেসরকারি কৃত্তিম প্রজনন কর্মীরা বিশেষ ভূমিকা পালন করে থাকেন। সরকারি ও বেসরকারি কৃত্তিম প্রজনন কর্মীদের নিয়ে দিন ব্যাপী  আক্কেলপুর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ ওই মতবিনিময় সভার আয়োজন করে। নিরাপদ দুধ ও মাংস উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাহফুজার রহমান। জেলা প্রাণী সম্পদ বিভাগের উপ পরিচালক (এআই) ডা: রফিকুল আলম, আক্কেলপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রাশেদুল ইসলাম প্রমূখ। উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন কারী কৃত্তিম প্রজনন কর্মীদের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয় মতবিনিময় সভায়। যাতে করে প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ দুধ ও মাংস উৎপাদন করা সম্ভব হয়। আক্কেলপুর উপজেলার সরকারি ও বেসরকারি কৃত্তিম প্রজনন কারীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat