×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-১৩
  • ৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মহাদেবপুরে উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ দ্বিতীয় সংশোধিত প্রকল্পের প্রশিক্ষণার্থীদের এবং দরিদ্র মায়েদের জন্য ১৮ লাখ টাকার মাতৃত্বকাল ভাতা বিতরণ উদ্বোধন করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মহিলাদের সমাবেশে এমপি প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। উপজেলা ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে এমপি একজন প্রশিক্ষণার্থীর মধ্যে ভাতার চেক হস্তান্তর করে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এবার উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটিতে ১৩৯ জন করে মোট ১ হাজার ৩৯০ জন দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকাল ভাতা হিসেবে প্রত্যেকের মধ্যে ৪ হাজার ৮০০ টাকা করে মোট ৬ লাখ ৬৭ হাজার ২০০ টাকা, ফ্যাশন ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ নেয়া ৫০ জন এবং ভার্মি কম্পোস্ট সার তৈরি, মাশরুম চাষ ও মৌচাষ বিষয়ে প্রশিক্ষণ নেয়া ৫০ জনসহ মোট ১০০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেকের মধ্যে ১২ হাজার টাকা করে মোট ১২ লাখ টাকা তাদের মোবাইলফোনের মাধ্যমে বিতরণ করা হবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat