×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-১০
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটেনের তৃতীয় চার্লসকে শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। এক দিন আগে তিনি তার প্রথম ভাষণে শোকপ্রকাশকারী দেশবাসীদের কাছে প্রতিজ্ঞা করবেন যে, তার ‘প্রিয় মা’ রানী দ্বিতীয় এলিজাবেথকে তিনি অনুসরণ করবেন।
বৃহস্পতিবার রানীর মৃত্যুর পর ৭৩ বছর বয়সী চার্লস রীতিমাফিক রাজা হন, আর শনিবার ভোরে সেন্ট জেমস প্যালেসে অধিভুক্তি কাউন্সিলের অনুষ্ঠানটি হচ্ছে- তার সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা।
ট্রাম্পেট বাজিয়ে প্যালেসের বারান্দায় ঘোষণা সমন্বিত আড়ম্বরপূর্ণ প্রোটোকল হলো ১০-দিনের আনুষ্ঠানিক শোক কর্মসূচির সর্বশেষ অংশ, যা রাজপরিবারের সদস্যদের জন্য আরও দীর্ঘস্থায়ী হবে এবং তা ব্রিটেন জুড়ে রানীর অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শুক্রবারের টেলিভিশন ভাষণে চার্লস আবেগঘন ভাষায় রাজ সিংহাসনে রেকর্ড সময়কাল সাত দশকব্যাপীর্ থাকাকালে তাঁর মায়ের ‘অবিচল আত্মনিবেদন’- এর প্রশংসা করেন। তিনি বলেন, রানী এলিজাবেথ একটি সুন্দর জীবনকাল সম্পন্ন করতে সক্ষম হয়েছেন, নিয়তির সঙ্গে তার অঙ্গীকার পূর্ণ হয়েছে এবং তাঁর প্রয়াণে গভীরতম শোক প্রকাশ করা হয়েছে। আমি আজ আপনাদের সবার কাছে আজীবন সেবার সেই অঙ্গীকার পুর্নব্যক্ত করছি। 
নতুন রাজা তার জ্যেষ্ঠপুত্র এবং সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামকে (৪০) নতুন প্রিন্স অফ ওয়েলস উপাধি প্রদান করেন। এসময় তিনি তার কনিষ্ঠপুত্র হ্যারি এবং পুত্রবধূ মেগানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
উইলিয়ামকে প্রিন্স অফ ওয়েলস উপাধি ঘোষণার ফলে স্ত্রী কেট তার মা এবং বাবা বর্তমান রাজা ও সাবেক প্রিন্স চার্লসের প্রয়াত সাবেক পতœী প্রিন্সেস ডায়ানার ‘প্রিন্সেস অফ ওয়েলস’ উপাধি ধারন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat