×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-১০
  • ২৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার  ডিজিটাল ভূমি সেবাকে স্মার্ট ভূমিসেবায় রূপান্তর করার প্রক্রিয়া শুর করেছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা স্থাপন কার্যক্রমে পরীক্ষামূলকভাবে প্রথমে ই-নামজারি সিস্টেম স্মার্ট করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রশ্ন-ভিত্তিক গাইডেড স্মার্ট ই-নামজারি ফরমের ডিজাইনও করা হয়েছে। 
অনলাইনে নামজারি আবেদনের সময় সরকারের সার্ভারে রক্ষিত প্রযোজ্য ডাটা (উপাত্ত) ও ফাইল আপলোড হওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে আবেদনকারী ই-নামজারি ফরম আরও দ্রুত সময়ে ও সহজে পূরণ করতে পারবেন। আপডেটকৃত সিস্টেমে প্রতিষ্ঠান বা কোম্পানি ও ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আলাদা আলাদা নামজারি ফরম থাকছে।  এছাড়া, ক্রয় বা হেবা সূত্রে হস্তান্তর করা জমি নামজারি আবেদন নির্ভুলভাবে পূরণের সুবিধার্থে ফরম আপডেট করা হয়েছে। এই স্মার্ট ব্যবস্থা এই মাসের মধ্যেই পুরোপুরি চালু করা হবে।
ভূমি প্রশাসনে সুশাসন নিশ্চিত করা এবং ভূমি সেবা আরও বেশি গণমূখী করার জন্য ভূমি সেবা সম্পর্কিত প্রযোজ্য সরকারি তথ্য উন্মুক্ত করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভূমি বিষয়ক প্রযোজ্য সরকারি তথ্য ও ডাটা সকলের কাছে উন্মুক্ত করার মাধ্যমে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এই ক্ষেত্রেও ই-নামজারিকেই প্রথমে বাছাই করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আরও ডাটা উন্মুক্ত করা হবে। তবে জাতীয় এবং ব্যক্তি নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় এমন তথ্য বা ডাটা কখনো উন্মুক্ত করা হবেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat