×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-০৫
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিউজিল্যান্ডের বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। আজ বিকেলে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের নতুন হাইকমিশনার ডেভিড গ্রেগোরি পাইন তাঁর কাছে পরিচয়পত্র পেশ করার সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এসময় রাষ্ট্রপ্রধান বলেন যে বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ, পোশাক, ঔষধ, সিরামিকসহ বিশ্বমানের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে থাকে। নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে পারে।
প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দিকের দেশ নিউজিল্যান্ড। তিনি হাইকমিশনারকে বলেন, নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এ সম্পর্ক ক্রমান্বয়ে বহুমাত্রিক ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে। রাষ্ট্রপতি হামিদ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের জন্য নিউজিল্যান্ডের প্রতি ধন্যবাদ ও  কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে।
এর আগে, নতুন দূত বঙ্গভবনে পৌঁছূলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি অশ্বারোহী দল তাদের "গার্ড অব অনার" প্রদান করে।
নিউজিল্যান্ডের নতুন হাইকমিশনার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat