×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৯-০৫
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে তারা জলবায়ু পরিবর্তনজনিত কারণে শিশুদের ওপর প্রভাব, মাতৃস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যাসহ নানা কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা ও জরুরি প্রয়োজনগুলো মেটাতে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ দক্ষতার সাথে কাজ করছে। শিশুদের বিভিন্ন অধিকার নিয়ে কাজ করার জন্য সংসদ সদস্যদের নিয়ে শিশু অধিকার সংসদীয় ককাস গঠন করা হয়েছে, যা এ সংক্রান্ত বিষয়ে দক্ষতার সাথে কাজ করছে। শিশুদের জন্য সরকার শিশু বাজেট বরাদ্দ করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ে শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেট তাদের কল্যাণে ব্যয় করা হচ্ছে।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে শেলডন ইয়েট বলেন, শিশু অধিকার সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান। বাংলাদেশ জাতীয় সংসদের সাথে সমন্বয়ের মাধ্যমে শিশু সুরক্ষাসহ নানা বিষয়ে ইউনিসেফ কাজ করছে।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশু সুরক্ষাসহ তাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত আন্তরিক। সংসদ সদস্যদের উপস্থিতিতে শিশুদের নিয়ে ‘চাইল্ড পার্লামেন্ট সেশন’ ও উন্মুক্ত আলোচনা আয়োজনের মাধ্যমে ফলপ্রসূ ধারণা পাওয়া যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat