×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-৩১
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপি আন্দোলনের নামে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করলে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। 
তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। কিন্তু বিএনপি জামায়াত দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 
মন্ত্রী বলেন, বিএনপি চাইছে ’৭৫ এর মতো একটা পরিস্থিতি তৈরি হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে হত্যা করতে পারে সেরকম পরিবেশ সৃষ্টি হোক। কিন্তু তাদেরকে এটি করতে দেয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়া ও বদান্যতায় দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী খালেদা জিয়া জেলের পরিবর্তে বাসায় আরাম-আয়েশে আছেন।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ডে জিয়াউর রহমান জড়িত। জিয়া সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই মানব ইতিহাসের নিষ্ঠুরতম ও বর্বরোচিত এ হত্যাকান্ডে জড়িত হয়েছিল।
স্বাচিপ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখার সভাপতি ডা. জহিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সলান, মহাসচিব ডা. এম এ আজিজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক ডা. কাজী দীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক ডা. বদরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat