×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-৩১
  • ২৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে বাংলাদেশে কাতার দূতাবাসের ডেপুটি হেড অব মিশন সৈয়দ যারাল্লা এস এস আল-সামিক আজ বুধবার সচিবালয়স্থ মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তারা দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও ২০২৬ সালে আইটিইউ’র প্লেনিপটেনসিয়ারি কনফারেন্স-২৬’র (চচ-২৬) নির্বাচন ও ভেনু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। 
উল্লেখ্য এ বছর সেপ্টেম্বরে রুমানিয়ার বুখারেস্টে প্লেনিপটেনসিয়ারি কনফারেন্স-’২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কনফারেন্সে আইটিইউ’র সদস্য দেশগুলোর ভোটের ভিত্তিতে প্লেনিপটেনসিয়ারি কনফারেন্স -২৬’র ভেনু নির্ধারিত হবে।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাদেশ ও কাতার ভ্রাতৃপ্রতীম দু’টি দেশ। এই দুই দেশের মধ্যে বিদ্যমান  সম্পর্ক দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত  গুরুত্বপূর্ণ  অবদান রাখছে।
মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে আইটিইউ’র সদস্য পদ অর্জন করে। একই বছর কাতারও আইটিইউ’র সদস্য পদ লাভ করে। 
মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তিখাতসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব যেমন কাজ করেছে, তেমনি বাংলাদেশ অগ্রগতিতে বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিখাতের অগ্রগতির অভিজ্ঞতা এবং এ খাতের দক্ষ মানব সম্পদ কাতারে কাজে লাগানোর সুযোগ রয়েছে। 
ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল প্রযুক্তিখাতসহ বিভিন্ন খাতে সরকারের বিনিয়োগ বান্ধব নীতির ফলে দেশে ডিজিটাল যন্ত্র উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। সরকারের  বিনিয়োগ বান্ধব এই নীতি কাতার কাজে লাগাতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের মতো একটি বড় ইভেন্ট আয়োজন করার জন্য তিনি কাতারের ভূমিকার প্রশংসা করেন।
ডেপুটি হেড অব মিশন কম্পিউটারে বাংলা ভাষার কী বোর্ড প্রণয়নের জন্য মোস্তাফা জব্বারকে অভিনন্দিত করে কাতার বিশ্বকাপে যোগদানের আমন্ত্রণ জানান। সৈয়দ যারাল্লা এস এস আল-সামিক বাংলাদেশের টেলিযোগাযোগখাতসহ অন্যান্য খাতের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কাতাদের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat