×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-৩১
  • ৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলায় পলিটেকনিকের শিক্ষার্থী মেহেদী হাসান পাভেল হত্যা মামলার রায়ে ১ জনের ফাঁসি ও ৬ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমীন।ফাঁসির দন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন- মামলার প্রধান আসামী সেলিম আজাদ। এছাড়া যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছেন-রুমা পারভীন, আবীর হোসেন, সাইদুর রহমান, মোমেনা খাতুন, জাকির হোসেন ও মোহাম্মদ খালিদ।রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু বক্কার জানান, ২০১২ সালের ২৬ আগস্ট রাত ১০টার দিকে প্রধান আসামী সেলিম আজাদের নেতৃত্বে অন্যান্য আসামীরা পরিকল্পিতভাবে মেহেদী হাসান পাভেলকে তার বাড়ি থেকে টেলিভিশন দেখার কথা বলে ডেকে নিয়ে হত্যা করে। হত্যার পর পাভেলের লাশ সেলিম আজাদের বাড়ির পাশে ফেলে রেখে রাত ৩ টার দিকে স্বজনদের খবর দেয়। এসময় পরিবারের সদস্যরা এসে নিহত পাভেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পায়। এ বিষয়ে নিহত পাভেলের পিতা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু বাদী হয়ে ২৭ আগস্ট মহম্মদপুর থানায় ৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৪ নভেম্বর আদালত চার্জ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু করে। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজ বুধবার এ রায় ঘোষণা করেন বিচারক।আদালতের এ রায়ে নিহত পাভেলের পিতা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।
আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট রোকনুজ্জামান বলেছেন, তারা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat