×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-৩০
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯ হাজার ৬৫৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে, এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ৫৮১ জন। করোনাভাইরাস সংকট বিরোধী কেন্দ্র সোমবার একথা জানায়।একদিন আগে এই আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ হাজার ৮৫৭ জন। 
রাশিয়ায় গত একদিনে কোভিড আক্রান্ত প্রায় ১,৯৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা আগের দিন থেকে ১৫ শতাংশ কম।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০টি অঞ্চলে বৃদ্ধি পেয়েছে এবং ৪৯টি অঞ্চলে হ্রাস পেয়েছে। ছয়টি অঞ্চলে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। একদিন আগে ২,৩৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
গত একদিনে রাশিয়ায় কোভিড মুক্ত হয়েছে ২৪ হাজার ৮৯০ জন, এ নিয়ে কোভিডমুক্ত লোকের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৫২ হাজার ৮৫১ জন। একদিন আগে করোনা মুক্ত হয়েছে ২৮ হাজার ২২৩ জন। 
মস্কোর গত একদিনে কোভিড আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৫৭ জন, ্একদিন আগে এই সংখ্যা ছিল ৬ হাজার ৪৫১ জন। এ নিয়ে মস্কোয় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ লাখ ১৬ হাজার ১৮২ জন।  
গত একদিনে সেন্ট পিটার্সবার্গে কোভিড আক্রান্ত বেড়েছে ৩ হাজার ৮৪২ জন, এর একদিন আগে আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ২৬৯ জন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫১ হাজার ৬৮১ জন।
এন্ট্রি করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার মঙ্গলবার জানায়, গত একদিনে করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছে, একদিন আগে করোনায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাশিয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৪ হাজার ১৬০ জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat