×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ৫৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলায় আজ বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের গোলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের বাবলু শেখের ছেলে তরিকুল ইসলাম (২৯) ও একই উপজেলার কাটরবাড়ি এলাকার প্রফুল্ল রায়ের ছেলে অপূর্ব রায় (৩৩)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন জানিয়েছেন,তরিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে জেলার কোটালীপাড়া উপজেলা থেকে গোলাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে গোলাবাড়িয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তরিকুল ইসলাম নিহত হন।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে গুরুতর আহত অপূর্ব রায়কে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat