×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান ১৫ই আগস্টের শোককে শক্তিতে পরিণত করে মানুষের কল্যাণে কাজ করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ইনস্টিটিউটের মিলনায়তনে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
উপাচার্য বলেন,বঙ্গবন্ধু উদার,অসাম্প্রদায়িক,মানবতাবাদী ও অন্তর্ভুক্তিমূলক উন্নত সমাজ বিনির্মাণ করতে চেয়েছিলেন-এ কথা উল্লেখ করে বলেন, নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আরও উদ্ভাবনমুখী হওয়ার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।  
আইবিএ’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ.মোমেনের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রেজাউল কবির স্বাগত বক্তব্য দেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat