×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৫
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু ১৯৭৫ সালেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন করেছিলেন। সেই সময়ে জিডিপি ছিলো ৯ দশমিক ১ শতাংশ। আজও পর্যন্ত কেউ সেই জিডিপি স্পর্শ করতে পারেনি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ মিলনায়তনে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
আব্দুর রহমান বলেন. ‘বাংলাদেশে আর কখনোই অসাংবিধানিক সরকার আসবে না। আর আমরা সেটা মেনেও নেব না। এই নির্বাচন কমিশনের অধীনে ২০২৪ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সরকার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচনেও বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকেই ম্যান্ডেট দেবে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর অসম্পূর্ণ কাজ শেষ করবেন।’ তিনি বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপি-জামায়াত দিনের পর দিন হরতাল পালন করেছিল, মানুষের গায়ে আগুন লাগিয়ে কয়লা করে দিয়েছে। তখন তারা বলেছিলেন, আন্দোলন সফল না হলে ঘরে ফিরবেন না। তবে তাদের আন্দোলনও সফল হয়নি, ব্যর্থ হয়ে ঘরে ফিরেছেন। এবারও তারা আর ঘর থেকে বের হতে পারবেন না। 
সমিতির সভাপতি শিহাবুল আলম রেজওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আলম, বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোয়েব-উর রহমান, সমাজকল্যাণ ইন্সটিটিউটের শিক্ষক রনি মৃধা, ইজি ফ্লাই এক্সপ্রেসের হেড অব অপারেশন খন্দকার পারভেজুল হক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এনায়েত হোসেন রাজা ও ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী দশজনকে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat