×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৫
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। 
নিজেদের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিবকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।
দলের জার্সি পড়া সাকিবের ছবিও দিয়েছে বাংলা টাইগার্স।  ক্যাপশনে বাংলা টাইগার্র্স লিখেছে, ‘অপেক্ষা ফুরালো, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাএখন বাংলা টাইগার্সের আইকন।’
বাংলা টাইগার্র্স আরও লিখেছে, আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত।’
বাংলা টাইগার্সের পোস্টের পর নিজের  ফেসবুক পেইজে সাকিব লিখেছেন, ‘টি-টেন লিগের পরের আসরের একজন আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমি আনন্দিত।  বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে  খেলাটা সবসময় দারুণ অনুভূতির। নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।’
সদ্যই দলের প্রধান কোচ হিসেবে বাংলাদেশের সাবেক ব্যাটার আফতাব আহমেদকে নিয়োগ করেছে বাংলা টাইগার্স। এছাড়া বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম দলের মেন্টর হিসেবে আছেন। এছাড়াও বিশে^র বেশ কিছু ক্রিকেটারকে ইতোমধ্যে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat