×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৫
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও  জাতীয় শোক দিবস উপলক্ষে জুরাছড়ি উপজেলায় আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলার জুরাছড়ি জেলা পরিষদ বিশ্রামাগার হলরুমে শোক দিবসের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে অসহায় পরিবারের মাঝে গবাদি পশু, ঢেউটিন, সোলার এবং বিভিন্ন সরঞ্জামসহ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমার সঞ্চালসায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি থোয়াইচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরমেশ চাকমা, যুগ্ম সম্পাদক  কেতন চাকমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিতা চাকমা, উপজেলা  যুবলীগ সভাপতি রিকো চাকমা,  জেলা সমাজসেবার সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা প্রমুখ।
আলোচনা সভা শেষে  জেলা সমাজসেবার মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৭০জন শিক্ষার্থীকে ২লাখ ৪৫ হাজার টাকা,গরীব- অসহায় পরিবারের জীবনমান উন্নয়নের আর্থিক অনুদান হিসেবে ৭০টি পরিবারের মাঝে ২ লাখ ৪৫ হাজার টাকা, চিকিৎসার জন্য একজনকে ৫০হাজার টাকা এবং ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ২ জনকে আত্ম কর্মসংস্থানের জন্য ২টি গবাদি পশু দেয়া হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল ও সেলাই  মেশিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat