×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৪
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে সাহিত্যিক পাশা মোস্তফা কামালের কাহিনী অবলম্বনে লেখক শায়লা রহমান তিথি নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ মুক্তি পেয়েছে।
তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন আজ বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় চিত্রশালায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন। সচিব মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রের জন্য নির্মাতাদের অভিনন্দন জানান এবং বলেন, এ ধরনের উদ্যোগ দেশের মানুষের কাছে আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরবে।
২০২০-২১ অর্থবছরের অনুদানের এ চলচ্চিত্রটির পরামর্শক এবং ‘সূর্য দীঘল বাড়ী’ সিনেমার অন্যতম পরিচালক মসিহউদ্দিন শাকের, সংগীত শিল্পী ও পরিচালক বাপ্পা মজুমদার এবং চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ অনুষ্ঠানে অংশ নেন। শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ২৪ থেকে ২৫ আগস্ট বিকেল ৫ টা থেকে রাত ৮ টা প্রতিদিন ছবিটির ৩টি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
গোলাম ফরিদা ছন্দা, মুজাহিদ বিল্লাহ ফারুকী প্রমুখ অভিনীত মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে এক গ্রাম্য কিশোরের সাহসিকতার কাহিনি ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার মুজিবুল হক, শিল্প নির্দেশনায় আনোয়ার সেলিম, সম্পাদনায় ধীমান মিয়াজী, চিত্রগ্রহণে এসএম সুমন আহমেদ, সংগীত পরিচালনায় বাপ্পা মজুমদার, গীতিকার পাশা মোস্তফা কামাল ও ব্রত রায়, কণ্ঠশিল্পী  বাপ্পা মজুমদার ও মধুমিতা মৌ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat