×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৪
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা  গেছে। আগের ৪ দিন এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ০৪ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ। আজ সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১০ হাজার ৪৯০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬৭ জন। আগের দিন ৪ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১৭৫ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২২ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮৫০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০৬ জন। শনাক্তের হার ৩ দশমিক ৭১ শতাংশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat