×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৪
  • ৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন চলতি মাসে প্রায় রাশিয়ার আগ্রাসন শুরুর আগের মতো খাদ্য শস্য রপ্তানি করেছে। খাদ্য সঙ্কট নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টার এটি একটি বড় জয়। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
গম, ভুট্টা, বার্লি ও সানফ্লাওয়ার তেলের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম ইউক্রেন যুদ্ধ শুরুর আগে প্রতি মাসে প্রায় ৫০ লাখ  টন খাদ্য শস্য রপ্তানি করতো।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসন শুরুর পর তাদের খাদ্য শস্য রপ্তানি জটিলতার মুখে পড়ে। এরফলে বিশ্বব্যাপী খাদ্য সামগ্রির দাম অনেক বেড়ে যায়। এতে বিশেষকরে বিশ্বের গরিব দেশগুলো চরম কষ্টের মুখে পড়ে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা এএফপি’কে বলেন, জোরালো আন্তর্জাতিক সহযোগিতার সুবাদে ইউক্রেন ফের রপ্তানি শুরু করায় আগস্টে তারা ৪০ লাখ টন কৃষি পণ্য রপ্তানি করে।
তুরস্ক ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মধ্যস্থতায় জুলাইয়ে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধকালীন প্রথম একটি চুক্তিতে পৌঁছায়। এ চুক্তির আওতায় ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দরগুলো থেকে জাহাজ চলাচলের নিশ্চিয়তা দেওয়া হয়।
মার্কিন পররাষ্ট্র বিভাগের ওই কর্মকর্তা জানান, এর ফলে গত কয়েক সপ্তাহে দেশটির বিভিন্ন বন্দর থেকে ৩৩টি জাহাজে করে ৭২০,০০০ টনেরও বেশি খাদ্য শস্য রপ্তানি করা সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat