×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-২১
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আমার এলাকায় কোন মানুষ না খেয়ে থাকবে না। আমি নিজে তাদের খোঁজখবর নিচ্ছি। বিদ্যুতের একটু সমস্যা আছে, অচিরেই সব ঠিক হয়ে যাবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জে অসহায় মানুষের মাঝে ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।  
শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আলম মার্কেট সামনে থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।
এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মো. ইকবাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, কেরানীগঞ্জ গার্মেন্টস মালিক সমবায় সমিতির সভাপতি স্বাধীন শেখ উপস্থিত ছিলেন ।
বিকেলে চুনকুটিয়া রাসেলের নেতৃত্বে  গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি এখানে প্রায় হাজার খানেক দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি প্রতিটি স্থানে উপস্থিত হয় সাধারণ মানুষের খোঁজ খবর নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat