×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-২১
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল থেকে চার দিনের সফরে কিশোরগঞ্জের মিঠামইনে তাঁর গ্রামের বাড়ি যাচ্ছেন। তাঁর সেখানে বিভিন্ন কর্মসূচিতে যোগ  দেয়ার কথা রয়েছে।
প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে বলেন, ‘জেলার মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে চার দিনের সফরে আগামীকাল (সোমবার) রাষ্ট্রপতি কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।’
‘এছাড়া, তিনি (রাষ্ট্রপতি) স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের সদস্যদের সাথেও ধারাবাহিকভাবে পৃথক পৃথক মতবিনিময় সভা করবেন।’ তিনি যুক্ত করেন।
রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি আগামীকাল বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবে। মিঠামইন পৌঁছানোর পর বিকাল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
সফরকালে রাষ্ট্রপ্রধান মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তাঁর পৈতৃক বাসভবনে রাত্রিযাপন করবেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি হামিদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে রাষ্ট্রপতির কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় স্থানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat