×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-২১
  • ২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য, গৌরবগাঁথা ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে বিতর্কিত করতেই দেশী-বিদেশী স্বাধীনতা বিরোধী শক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল।
তিনি আজ রাজধানীর রেল ভবনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।
নুরুল ইসলাম সুজন বলেন,  বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সূত্রে গাঁথা। আলাদা করার কোন সুযোগ নেই। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর দর্শন ছিল একটি আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা।  তিনি গরীব, দুঃখী, মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সারা জীবন চেষ্টা করেছেন।  
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সুষম সমাজ ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটা চায়নি বলেই তাকে সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন ধর্মকে ব্যবহার করে পাকিস্তানীরা  দেশের মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে। তাই তিনি স্বাধীন বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন।
রেলপথ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দূরদর্শী সিদ্ধান্তে রেলকে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। রেল যোগাযোগ ব্যবস্থা এগিয়ে চলছে। আমরা এ দেশকে একটি উন্নত, সমৃদ্ধ দেশ দেখতে চাই, সেখানে রেল ভূমিকা রাখবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় অবদান রাখাই হবে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়া। আমরা যেখানে যে পদের দায়িত্বে আছি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সে দায়িত্ব পালন করাই হবে আমাদের সত্যিকারের দেশপ্রেম ।
রেলপথ সচিব ড. মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার।
এতে মন্ত্রণালয় ও রেলওয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat