×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামাতের অপতৎপরতা কোন দিন সফল হবে না। কারণ আওয়ামী লীগের পায়ের নিচে শুধু মাটিই না, একেবারে কংক্রিটের ঢালাই আছে।
আজ বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির কাজ হচ্ছে শুধু বিদেশের কাছে ধরনা দিয়ে সরকারের পতন ঘটানো যায় কিনা সে বিষয়ে ষড়যন্ত্র করা। আওয়ামী লীগের পায়ের নিচে শুধু মাটিই না, একেবারে কংক্রিটের ঢালাই আছে। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে।’ 
তিনি বলেন, বিএনপির পায়ের নিচে মাটি ছিল না বলেই আজ তারা রাজপথে চোখের পানি, নাকের পানি ফেলে বিদেশীদের কাছে নালিশ করে বেড়াচ্ছে। 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এসব করে সাময়িক তৃপ্তি পাচ্ছে, তাদের দলের নেতা কর্মিদের উজ্জ্বীবিত করার চেষ্টা করছে। এর বাইরে আর কিছুই না। 
পরে হানিফ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ট আব্দুল হামিদ মিলনায়তনে ইবি ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 
ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রোভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া প্রমুখ। 
তিনি পরে বিকেল ৩টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat